ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : 10:48 pm
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ময়লার ট্রাক্টরের নিচে চাপা পড়ে মো. আলামিন মিয়া (৩৫) নামে এক পরিছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ছয়বাড়িয়া ময়লা ড্রাম্পিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলামিন জেলার সরাইল উপজেলার আইড়ল গ্রামের সালাম মিয়ার ছেলে।
নিহতের স্বজন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা জানান, প্রতিদিনের ন্যায় ট্রাক্টরের করে পৌর এলাকার ছয়বাড়িয়া এলাকায় ময়লা ডাম্পিং স্টেশনে যান পৌরসভার পরিছন্নতা কর্মী মো. আলামিন। সেখানে ময়লা অপসারণ করার একপর্যায়ে ট্রাক্টর চালক দ্রুত গতিতে ট্রাক্টরটি পেছনে নেয়ার সময় এর নিচে চাপা পড়েন পরিছন্নতা কর্মী আলামিন। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পর কর্তব্য চিকিৎসক তাকে ঘোষণা করে। এদিকে আলামিনের মৃত্যুর খবর পেয়ে তার দীর্ঘদিনের সহকর্মী এবং স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন। এসময় তারা বলেন, লাইসেন্স বিহিন চালক আমির হোসেন। তার অবহেলায় ঘটনাটি ঘটেছে। আমরা এ ঘটনায় চালকের বিচার দাবি করছি। পাশাপাশি পরিবারটিকে সহায়তা করার জন্য পৌরসভার কাছে দাবি জানান তারা।
এদিকে পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী জানান, বিষয়টি খতিয়ে দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার পর থেকে পৌরসভার অস্থায়ী ট্রাক্টর চালক আমির মিয়া গা ঢাকা দিয়েছেন ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল মর্গে নিহতের মরদেহ রাখা আছে।
Posted ১০:৪৮ পিএম | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya