https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম, সেক্রেটারি বেলাল

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : 4:21 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম, সেক্রেটারি বেলাল

ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সকালে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে দৈনিক বর্তমান পত্রিকার বিশেষ প্রতিনিধি সেলিম পারভেজের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের আদর্শে বিশ্বাসী গণমাধ্যম কর্মীরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।

সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে দৈনিক বর্তমান পত্রিকার বিশেষ প্রতিনিধি সেলিম পারভেজকে সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলালকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে বাংলাভিশনের জেলা প্রতিনিধি মো. আশিকুল ইসলাম ও দৈনিক নিউ এইজ পত্রিকার জেলা প্রতিনিধি হান্নান খাদেম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক,  সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি, কোষাধ্যক্ষ পদে দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার সৈয়দ রিয়াজ আহমেদ অপু, প্রচার সম্পাদক পদে দৈনিক মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি খন্দকার মো. শফিকুল ইসলাম, জনকল্যাণ সম্পাদক পদে দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মোজাম্মেল চৌধুরী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে দৈনিক বায়ান্ন পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান নিটল, দপ্তর সম্পাদক পদে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা সংবাদদাতা মাইনুদ্দীন রুবেল।

এছাড়া আরো  ৯জনকে নির্বাহী সদস্য করা হয়েছে।

সভায় জেলা ও উপজেলায় কর্মরত জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের আদর্শে বিশ্বাসী সকল গণমাধ্যম কর্মীকে সদস্য পদ দেয়ার  সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box

Posted ৪:২১ পিএম | বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

dainiksarod |