শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার সেই প্রতারক আবারও জেলে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : 10:07 am

ব্রাহ্মণবাড়িয়ার সেই প্রতারক আবারও জেলে

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারণা মামলায় আবারও জেলহাজতে প্রেরণ করা হয়েছে মেজর ও নৌবাহিনীর কর্মকর্তাসহ নানান পরিচয়ে প্রতারণা করা করা আসিফুর রহমানকে। গত বুধবার ব্রাহ্মণবাড়িয়া আদালতের বিচারক জামিনের শর্ত না মানায় তাকে জেলহাজতে প্রেরণ করে। আসিফুর রহমান জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এলাকার উত্তর পৈরতলার মরহুম হাজ্বী আব্দুল জব্বারের ছেলে মো. শরীফ মিয়া বাদী হয়ে প্রতারণার অভিযোগে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ আসিফকে গ্রেপ্তার করলে আপোষের শর্তে জামিন লাভ করে। কিন্তু জামিনের পর আদালতের শর্ত না মেনে আরও বেপরোয়া হয়ে উঠেন আসিফুর রহমান। এরই প্রেক্ষিতে আদালত তার বিরুদ্ধে পুনরায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত বুধবার সেই গ্রেপ্তারি পরোয়ানা মূলে আদালতে জামিন চাইতে গেলে পূর্বের শর্ত না মানায় তাকে জেলহাজতে পাঠায় বিজ্ঞ আদালত।

বাদির এজাহার সূত্রে ও বিভিন্ন নথিপত্র থেকে জানা যায়, অভিযুক্ত আসিফুর রহমান নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর, কখনো ব্যবসায়ি, কখনো আবার সাংবাদিক, কখনো রাষ্ট্রপতির কাছের মানুষ ও আওয়ামী লীগের ঢাকা-১৬ নির্বাচনী আসনের একজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলে দাবি করেন। এসব পরিচয় দিয়ে বিভিন্ন সাধারণ মানুষের সাথে সখ্যতা গড়ে তোলেন। আর এইসব পরিচয় দিয়ে মানুষের সরল বিশ্বাস কে কাজে লাগিয়ে প্রতারণায় ফাঁদ পাতেন আসিফ। তার এই ফাঁদে পা দেন ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী শরীফ মিয়া। ব্যবয়য়িক কাজের কথা বলে কিছুদিন পর ফিরিয়ে দেবে মর্মে ৩শত টাকার জুডিয়য়াল স্ট্যাম্প ও একটি চেক দিয়ে ১৬ লক্ষ টাকা হাতিয়ে নেন আসিফ। পরবর্তীতে বিভিন্ন সময় টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করলে অভিযুক্ত ভুয়া মেজর পরিচয় প্রদানকারী মো. আসিফুর রহমান টাকা দেনা পাওনার কথা অস্বীকার করেন। ।  মামলার বাদে টাকা উদ্ধারের অনিশ্চিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা দায়ের করলে তাকে গ্রেফতারপূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়।

মামলার বাদি পক্ষের আইনজীবী নাজমুল হক রিটন জানান, গ্রেপ্তারের পর আসিফুর পাওনা টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করে। কিন্তু জামিনে বের হবার পর সে আর কথা রাখেনি। তাই আদালত তার জামিন বাতিল করে পুনরায় জেলহাজতে প্রেরণ করেছে৷

তার বিরুদ্ধে এছাড়াও একাধিক প্রতারণা মামলা চলমান আছে।

Facebook Comments Box

Posted ১০:০৭ এএম | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

The Daily Sarod |