শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 7:23 pm

ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ বোতল ফেন্সিডিল, ৯৬ বোতল মদ এবং ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে ও রোববার রাতে জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের দাসপাড়া ও কসবা পৌর এলাকার মরাপুকুর পাড় নামক স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, অপু মিয়া-(২৪), আশরাফুল ইসলাম-(২২) ও গোলাম জিলানী- (২৩) । এ ঘটনায় নবীনগর ও কসবা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। সোমবার দুপুরে জেলা পুলিশের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোরে নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের দাসপাড়ায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল, ৯৬ বোতল মদ এবং ১ কেজি গাঁজাসহ অপু মিয়া নামে ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

অপর দিকে রোববার রাতে কসবা পৌর এলাকার মরাপুকুর পাড় নামক স্থানে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম ও গোলাম জিলানীকে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box

Posted ৭:২৩ পিএম | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

The Daily Sarod |