শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবায় আ. লীগ নেতার লাশ সরাইলে মাদ্রাসা ও মসজিদের জায়গা অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন প্রধানমন্ত্রীর দিল্লি সফর এখনও চূড়ান্ত হয়নি মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ নিলেন আরও ৬ জন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সেপ্টেম্বরেই জাতীয় পে স্কেলের গেজেট ‘প্রহসনের অংশ’ হতে না চাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজির চালক নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 8:41 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজির চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট সড়কের নন্দনপুরে ট্রাকের ধাক্কায় নূরে আজম (৪২) নামের এক সিএনজি চালক নিহত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্প এলাকার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নূরে আজম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মৃত মো. মন্নান মিয়ার ছেলে। সিএনজি চালক নূরে আজম জীবিকা নির্বাহের জন্য কসবা পৌরসভার আড়াইবাড়ি এলাকায় স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া থাকতেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, নূরে আলম প্রতিদিন কসবা-বিশ্বরোড সড়কে সিএনজি চালাতো। দুপুরে নূরে আজম সিলেট-কুমিল্লা সড়কের ননন্দপুর বেসিকের সামনে এক মহিলা রাস্তা পারাপারের সময় মহিলাকে বাচাতে গিয়ে ট্রাকের সঙ্গে সিএনজির ধাক্কা লাগে। পরে নূরে আজম গুরুত্বর ভাবে আহত হলে, স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেল জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় একজন সিএনজি চালক নিহত হয়ে৷ লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ ঘটনাস্থল থেকে সিএনজিটি উদ্ধার করা হলেও ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়।

Facebook Comments Box

Posted ৮:৪১ পিএম | শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

The Daily Sarod |