https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

ব্রাহ্মণবাড়িয়ায় চাচাতো ভাইয়ের সাথে তর্কবিতর্ক থেকে সংঘর্ষ, একজন নিহত

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : 2:40 pm

ব্রাহ্মণবাড়িয়ায় চাচাতো ভাইয়ের সাথে তর্কবিতর্ক থেকে সংঘর্ষ, একজন নিহত

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জামাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল ওই গ্রামের মধ্যপাড়ার শানু মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, জামালের ছেলে সম্প্রতি কাজের সন্ধ্যানে সৌদি আরব গিয়েছে। শনিবার সন্ধ্যায় জামালের সাথে তার চাচাতো ভাই বাবুল ছেলের বিদেশ যাওয়া নিয়ে উপহাস করে। এনিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এরই জেরে দুই পরিবারের সদস্যরা ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে প্রতিপক্ষের ছুড়া ঢিলে জামাল গুরুতর ভাবে আহত হয়। পরে পরিবারের লোকজন জামালকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷

Facebook Comments Box

Posted ২:৪০ পিএম | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

dainiksarod |