শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ
কবি আল মাহমুদের ৮৯ তম জন্মজয়ন্তীতে

ব্রাহ্মণবাড়িয়ায় ‘আল মাহমুদ কমপ্লেক্স’ স্থাপনের দাবি

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১২ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : 9:35 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ‘আল মাহমুদ কমপ্লেক্স’ স্থাপনের দাবি

বাঙালি জাতির মহাকালের কবি আল মাহমুদের ৮৯ তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।  শনিবার বিকেল ৩টায় ঐতিহ্যবাহী নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই আয়োজনে স্মরণ করা হয় বাংলা সাহিত্যের কিংবদন্তিকে।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ায় ‘আল মাহমুদ কমপ্লেক্স’ স্থাপনের জোর দাবি জানান বক্তারা। তারা বলেন, “আল মাহমুদের সাহিত্য, সাংবাদিকতা, ও সাংস্কৃতিক অবদান শুধু ব্রাহ্মণবাড়িয়ার নয়—সমগ্র বাংলার ঐতিহ্য। তাঁর নামে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মাণ হলে আগামী প্রজন্ম তাঁর জীবন ও কর্ম সম্পর্কে গভীরভাবে জানতে পারবে এবং অনুপ্রাণিত হবে।”

কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ এর সভাপতি মো: ইব্রাহিম খান সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট (জাসাস)-এর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌল্লা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য মো. লিয়াকত আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাবেক অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ সানাউল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা,  জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, দৈনিক ঐশী বাংলার সাহিত্য সম্পাদক ডা. এস. এম. শাহনুর।

কবি ও সাংস্কৃতিককর্মী সোহেল রানার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি লিটন হোসাইন জিহাদ।

অনুষ্ঠানে বক্তারা আল মাহমুদের সাহিত্যচিন্তা, রাজনীতি, সাংবাদিকতা এবং তার বিপ্লবী চেতনার গভীর বিশ্লেষণ তুলে ধরেন। তারা বলেন, “আল মাহমুদ কেবল কবিই ছিলেন না, ছিলেন সময়ের প্রহরী। তাঁর লেখনীতে উঠে এসেছে গ্রামীণ জীবনের সত্য, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং মানুষের অন্তর্লৌকিক জীবনবোধ।”

আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা একই সাথে চলতে থাকে।

স্টুডিও সাগর মিউজিক প্লাস , জেলা শিল্পকলা একাডেমীর ছাত্র ছাত্রীদের আবৃত্তি ও সংগীত দল সংগীত পরিবেশন করে দর্শকদের বিমোহিত করে তোলে। নিয়াজ মুহম্মদ স্কুলের শিক্ষার্থীরা এবং সাহিত্য একাডেমির সদস্যরা আবৃত্তি করেন কবি আল মাহমুদের অমর কবিতা।
অনুষ্ঠানে বিভিন্ন বয়সের সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:৩৫ পিএম | শনিবার, ১২ জুলাই ২০২৫

The Daily Sarod |