শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল নিয়ে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৬ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 11:45 pm

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল নিয়ে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ

ব্রাজিল ও আর্জেন্টিনা মধ্যকার অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ শেষ হয়েছে গত ১১জুলাই। এই ম্যাচকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ। সেই নিরাপত্তা ফাইনালের দিন এই জেলায় কোন অঘটন ঘটেনি। কিন্তু খেলার ৪দিন পর আবারও উত্তেজনা দেখা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে সংঘর্ষে জড়ায় ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সমর্থকরা। এতে আহত হয়েছে অন্তত ৫জন।

মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল জানান, কোপা আমেরিকা টুর্নামেন্টের ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় খেওয়াই গ্রামের সর্দার বাড়ির শিপন (১৯) ও মুন্সি বাড়ির হৃদয়ের (১৮) বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। হৃদয় আর্জেন্টিনা এবং শিপন ব্রাজিল দলের সমর্থক। এ ঘটনার জেরে রাত ৮টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

আহতরা হলেন, মিনার মিয়া, মো. আলম, রবিউল, জালাল মুন্সি ও ফুরকান মুন্সি। এদের মধ্যে মিনার মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, ‘সকালে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় কোন লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি’।

Facebook Comments Box

Posted ২:২৪ পিএম | শুক্রবার, ১৬ জুলাই ২০২১

The Daily Sarod |