বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০২ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 7:21 pm

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের দুবাই কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। গত ৩০ জুলাই কারামুক্ত হন তিনি। যদিও তাকে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় নথি পাঠিয়েছিল বাংলাদেশ সরকার।
এ অবস্থায় তাকে বাংলা‌দে‌শে ফিরিয়ে এনে তার বিচার কাজ সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যাক্ত ক‌রে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ রোববার (২ আগস্ট) রাজধানীর এক‌টি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, বাংলাদেশ সরকারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান-প্রদান হয়েছে। তারা কিছু তথ্য নির্দিষ্ট করে জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি। আমরা আশা করছি, খুবই শিগ‌গিরই এই অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা যাবে।

Facebook Comments Box

Posted ৭:২১ পিএম | রবিবার, ০২ অগাস্ট ২০২৬

The Daily Sarod |