শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

প্রবাসীদের পাসপোর্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিলেন হাইকোর্ট

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০২ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 7:04 pm

প্রবাসীদের পাসপোর্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রবাসী বাংলািদেশিদের নতুন পাসপোর্ট বা পাসপোর্ট নবায়নের আবেদন আগামী ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে এ নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ রোববার (০২ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
এছাড়া আদালত রুল জারি করে জানতে চেয়েছেন, প্রবাসীদের নতুন পাসপোর্ট বা পাসপোর্ট নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এ ধরনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ কেন দেয়া হবে না। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মূলত দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন নিষ্পত্তি না হওয়ার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে তার পরিপ্রেক্ষিতে জনস্বার্থে এ রিট আবেদন করা হয়। রিট আবেদনের পক্ষে শুনানি করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

Facebook Comments Box

Posted ৭:০৪ পিএম | রবিবার, ০২ অগাস্ট ২০২৬

The Daily Sarod |