শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বেগম জিয়ার জন্য বিদেশ থেকে ডাক্তার আনুক, সরকার বাধা দিবে না: আইনমন্ত্রী

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২০ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 3:53 pm

বেগম জিয়ার জন্য বিদেশ থেকে ডাক্তার আনুক, সরকার বাধা দিবে না: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়মন্ত্রী আনিসুল হক বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএনপি যদি বিদেশও থেকে ডাক্তার আনতে চায়, আনতে পারে। তারা যত বড় ডাক্তার আনতে চায়, আনতে পারবে। সেক্ষেত্রে  সরকার কোন বাধা দেবে না। তবে বিএনপিকে এটাও মনে রাখতে হবে দেশের আইনে যা আছে, তার বাইরে গিয়ে সরকার কিছু করবে না।

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন মন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।

এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবিকতার দৃষ্টান্ত হিসেবে আইনে যা করা সম্ভব বেগম খালেদা জিয়ার জন্য তা করা হয়েছে। ভুলে গেলে চলবে না বাংলাদেশের আদালত দ্বারা তিনি সাজাপ্রাপ্ত। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইন দ্বারা যে সুবিধা দেওয়া দরকার তা দেওয়া হয়েছে।

বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, ইউপি নির্বাচনে আখাউড়ায় কাউকে দলীয় প্রতীক নৌকা দেওয়া হবে না। যার যে পদে ইচ্ছুক নির্বাচন করতে পারবে। তবে জনসমর্থনের ভিত্তিতে নির্বাচন করবেন। মনে রাখবেন ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। জনগণ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তাই  দলীয় প্রতীক ছাড়া নির্বাচন দেওয়া হয়েছে। নির্বাচনে কোন কারচুপি করার সুযোগ দেওয়া হবে না। শৃঙ্খল ও সুষ্ঠু নির্বাচন করা হবে। নির্বাচনকে কেন্দ্র কোন বিশৃঙ্খলার সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা আওয়ামীলীগের আহবায়বক অধ্যক্ষ (অবঃ) মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে বর্ধিত সভায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র তাকজিল খলিজা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায় মোঃ মনির হোসেন, সেলিম ভূইয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ ভূইয়া বাদল, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদ সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

এসময় উপজেলার  ইউনিয়নর সম্ভাব্য চেয়ারম্যান, সদস্য, মহিলা সদস্য সহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:৫৩ পিএম | শনিবার, ২০ নভেম্বর ২০২১

The Daily Sarod |