শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

বৃষ্টি উপেক্ষা করে সরাইলে আ’লীগের সম্মেলনে মানুষের উচ্ছ্বাস 

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:45 pm

বৃষ্টি উপেক্ষা করে সরাইলে আ’লীগের সম্মেলনে মানুষের উচ্ছ্বাস 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন শুরু হয়। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে দলে দলে মিছিল নিয়ে সম্মেলনে অংশ গ্রহণ করে। দীর্ঘ ১৮ বছর পর অনাড়ম্বর আয়োজনে এই সম্মেলনে নেতাকর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

এসময় দলের ঐক্যের জন্য তাগিদ দেন কেন্দ্রীয় ও জেলারা নেতারা। পাশাপাশি আগামী নির্বাচনে আসনটি দলকে উপহার দিতেও তাগাদা দেওয়া হয়।

সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক নাজমুল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল প্রমুখ।

Facebook Comments Box

Posted ৮:৪৫ পিএম | বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

The Daily Sarod |