শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বুধবার সাবেক উপমন্ত্রী এড. হুমায়ূন কবির এর ২য় মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 10:09 pm

বুধবার সাবেক উপমন্ত্রী এড. হুমায়ূন কবির এর ২য় মৃত্যুবার্ষিকী

ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক দুই দুইবারের সফল চেয়ারম্যান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী, দৈনিক দিনদর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট হুমায়ূন কবির এর ২য় মৃত্যুবার্ষিকী বুধবার ২৭ অক্টোবর।

এ উপলক্ষ্যে হুমায়ুন-নায়ার ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।

সভাপতিত্ব করবেন হুমায়ুন- নায়ার ফাউন্ডেশনের সভাপতি পৌর মেয়র নায়ার কবির।

Facebook Comments Box

Posted ১০:০৯ পিএম | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

The Daily Sarod |