শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিয়াল্লিশ্বরের ভোট কেন্দ্র বিজেশ্বরে, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০৫ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 1:15 pm

বিয়াল্লিশ্বরের ভোট কেন্দ্র বিজেশ্বরে, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা

ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক এলাকার লোক অন্য এলাকার ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করার অভিযোগ উঠেছে। এসময় একাধিক অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর-বিজেশ্বর সড়কে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, রামরাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ৪জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে বিজেশ্বর এলাকার ৩জন ও বিয়াল্লিশ্বর এলাকার একক প্রার্থী রয়েছে। তবে দুই এলাকার ভোটারদের ভোট কেন্দ্র বিজেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার সকালে বিয়াল্লিশ্বরের ভোটাররা অটোরিকশা যোগে বিজেশ্বর ভোট কেন্দ্রে আসার সময় হামলা করে ভাংচুর করা হয় ২টি অটোরিকশা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম আসে।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, ‘কোন ভোটারকে ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়ার সুযোগ নেই। খোঁজ নিয়ে এই ঘটনায় ব্যবস্থা গ্রহণ করা হবে’।

Facebook Comments Box

Posted ১:১৫ পিএম | বুধবার, ০৫ জানুয়ারি ২০২২

The Daily Sarod |