শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিশ্ব নাট্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির নাটক-শুভাযাত্রা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৭ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 8:30 pm

বিশ্ব নাট্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির নাটক-শুভাযাত্রা

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব নাট্য দিবস উদযাপন করেছে সাহিত্য একাডেমি। রোববার (২৭ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির উদ্যোগে শুভাযাত্রা বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে জাতীয় বীর আবদুল কুদ্দুছ মাখন মুক্তমঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভা ও নাটক প্রদর্শন করে সাহিত্য একাডেমির সদস্যরা।

আলোচনা সভায় সাহিত্য একাডেমির পরিচালক মণ্ডলীর সদস্য ফারুক আহমেদ এর সভাপতিত্বে অংশগ্রহণ করেন সাপ্তাহিক নতুন মাত্রার সম্পাদক ও নাট্য নির্দেশক আল আমিন শাহীন, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য, নদী ও প্রাণ-প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম আহমেদ ও খালেদা মুন্নী।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে পাকিস্তানি হানাদার ও স্থানীয় রাজাকারদের ভূমিকা নিয়ে রচয়িত নাটক ‘রক্তাক্ত ৭১’ মঞ্চায়ন করা হয়। নাটকটি লিখেছেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, নির্দেশনা দিয়েছেন আল আমিন শাহীন ও শিল্প নির্দেশনা দিয়েছেন পাভেল রহমান।

সাহিত্য একাডেমির পরিবেশনায় নাটকে অভিনয় করেন সদস্য জামিনুর রহমান, নাঈম রহমান, নুসরাত জাহান বুশরা, সাথী ইসলাম, রিপন দেবনাথ, সৈকত হোসেন জয়, নূর মাহদী এহতেশাম, সানজিদা আক্তার, সাব্বির আহমেদ, মেহেদী হাসান বিনয়, রাইসুল ইসলাম সাব্বির ও সাঈদ সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোহেল আহাদ।

 

Facebook Comments Box

Posted ৮:১৭ পিএম | রবিবার, ২৭ মার্চ ২০২২

The Daily Sarod |