নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : 1:31 am
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হওয়া ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে ব্রাহ্মণবাড়িয়া ২৮৭ রানে বান্দরবানকে পরাজিত করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারী) রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ‘সি’ গ্রুপের উদ্ভোধনী খেলায় এই জয় পেয়েছে ব্রাহ্মণবাড়িয়া দল।
দলের পক্ষে জোড়া শতক করেন ইশতিয়াক আহমেদ ভূইয়া ও নুর মোহাম্মদ।
সকাল ৯ টায় শুরু হওয়া খেলায় ব্রাহ্মণবাড়িয়া টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ৩৭৬ রানের বিশাল রান সংগ্রহ করে। ২০ চার ২ ছক্কায় ৯৫ বলে অধিনায়ক ইশতিয়াক আহমেদ ১৩৭ রান এবং সৈয়দ নুর মোহাম্মদ নোহান এর ব্যাট হতে আসে ১৫৭ বলে অপরাজিত ১১৮ রানের ইনিংস ১০ চারের সাহায্যে। তপু দত্ত ৩৮ বলে ৩ চার ৩ ছক্কায় করেন ৫০ রান।
বিরতির পর ব্যাট করতে নেমে বান্দরবান ৩৬.৩ ওভারে ৮৪ রানে অলআউট হয়ে যায়। ব্যাটিং এর সময় ডেঞ্জার জোনে বার বার ব্যাটাররা ঢুকে পড়ায় নিয়ম অনুযায়ী দুই আম্পায়ার ব্রাহ্মণবাড়িয়ার বিপক্ষে ৫ রান পেনাল্টি দেয়। ফলে ব্রাহ্মণবাড়িয়া ২৮৭ রানে জয়লাভ করে। বোলিংয়ে অধিনায়ক ইশতিয়াক আহমেদ ৩টি আতিকুল ও তোফাজ্জল ইসলাম সুজন ২ টি করে উইকেট পায়।
আগামী ১৮ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ব্রাহ্মণবাড়িয়া তাদের ২য় ম্যাচ চাঁদপুর জেলার বিপক্ষে অংশগ্রহণ করবে।
ব্রাহ্মণবাড়িয়া দলের সদস্যগণ হলেন মো. ইশতিয়াক আহমেদ ভুইয়া (অধিনায়ক), ইশান বনিক, তপু দত্ত, শেখ সিহাব আহমেদ, মো. মাহিম চৌধুরী, রাশিদ শাবাব চৌধুরী, নুর আলম রাফি, মো. আশরাফুল ইসলাম মাহিন, সৈয়দ নুর মোহাম্মদ নোহান, মো. মেহেদী হাসান, তোফাজ্জল ইসলাম সুজন, সাকিব আল জামান আনন্দ, দীপু সুত্রধর ও মো. আতিকুল ইসলাম। এছাড়াও দলের সাথে রয়েছেন কোচ মোহাম্মদ রুহুল কুদ্দুছ শামীম, সহকারী কোচ শামীম ভুইয়া ও ম্যানেজার মো. আজিম।
Posted ১:৩১ এএম | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
dainiksarod | Pijush Kanti Acharya