জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 3:40 pm
বিনম্র শ্রদ্ধায় ব্রাহ্মণবাড়িয়া শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকাল থেকেই লোকে লোকারণ্য হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী সৌধ হিরন্ময় চত্বর।
প্রথমেই শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, পৌর মেয়র নায়ার কবিরসহ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান।
Posted ৩:৪০ পিএম | মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya