স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 7:57 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিদ্যুৎ সংযোগের তার লাঠি দিয়ে ঠিক করতে গিয়ে স্পৃষ্ট হয়ে ইসমাইল মিয়া (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুট্রাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ইসমাইল ওই গ্রামের মৃত এলু মিয়ার ছোট ছেলে।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, সকালে বিদ্যুতের খুঁটি থেকে ইসমাইলে ঘরে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছিল। তাই সে বাড়ির পাশে খুঁটিতে বিদ্যুৎ সংযোগের তারে লাঠি দিয়ে আঘাত করে ঠিক করতে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ৭:৫৭ পিএম | শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya