শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়ের দিনে ‘বাউনবাইরার কতা’র ফ্রি চিকিৎসা পেল ৫শতাধিক রেল যাত্রী

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:30 pm

বিজয়ের দিনে ‘বাউনবাইরার কতা’র ফ্রি চিকিৎসা পেল ৫শতাধিক রেল যাত্রী

চাকরিজীবী নাজমুল করিম চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এসেছিলেন রেলযোগে যাবেন আখাউড়া উপজেলার আজমপুরে। স্টেশনে এসে দেখলেন চলছে বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। ডায়াবেটিসে রোগী নাজমুল করিম চৌধুরী সুযোগটি হাত ছাড়া করলেন না। করিয়ে নিলেন ডায়াবেটিস পরীক্ষা। পরীক্ষার ফলাফলে দেখলেন সব স্বাভাবিক।

৮০ বছরের তারা মিয়া। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের নাউঘাট এলাকায়। রেলওয়ের মেকানিক ডিপার্টমেন্টে চাকরিজীবি ছিলেন। ২০০৮ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে এসেছিলেন অবসরের পেনশন তুলতে। খবর পেলেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে, তাই এসেছেন চিকিৎসা নিতে।

শুধু নাজমুল করিম চৌধুরী বা বৃদ্ধ তারা মিয়া নয়, বৃহস্পতিবার সকাল দুপুর পর্যন্ত মহান বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ফ্রি চিকিৎসা নিয়েছেন ৫শতাধিক যাত্রী। বিজয় দিবসে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়ার ভাষা ভিত্তিক সংগঠন ‘বাউনবাইরার কতা’।

এই ক্যাম্পে ডাক্তারের পরামর্শ, ডায়াবেটিস টেস্ট, ব্লাড প্রেশার চেক, ওজন মাপা ও ব্লাড গ্রুপিং ফ্রি সেবা দেওয়া হয়। ডা. মাহবুবুর রহমান এমিল, ডা. সায়ীদা সামিহা ও ড.  জিনিয়া আহমেদ চৈতী ছাড়াও সংগঠনে সদস্যরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পের অংশগ্রহণ করেন।

বাউনবাইরার কতা সংগঠনের অন্যতম এডমিন ড.  মাহবুবুর রহমান এমিল জানান, প্রতিবছর আমরা বিজয় দিবসে ‘বিজয়ের অঙ্গিকার,হাসি৷ ফুটুক সুস্থতার’ স্লোগানে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকি। এবার নিয়ে আমাদের ৫ম আয়োজন ছিল। আমরা চাই আমাদের এই সেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌছে দিতে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এই আয়োজনের সুযোগ করে দেওয়া বাংলাদেশ রেলওয়ের প্রতি কৃতজ্ঞতা জানান ড. এমিল।

‘বাউনবাইরার কতা’ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহণ করে থাকে। এরমধ্যে করোনার মহামারীতে ফ্রি অক্সিজেন সেবা, হতদরিদ্রদের স্বাবলম্বী করা, প্রবীণ ব্যক্তিদের প্রতি ঈদে ঈদি ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া অন্যতম।

Facebook Comments Box

Posted ৭:৩০ পিএম | বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |