স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৬ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 9:24 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিবন্ধিত ৬০জন জেলের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী জেলেদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
সেলাই মেশিন বিতরণ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ. ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান ওরফে নাছিমা মুকাই আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া প্রমুখ।
Posted ৯:২৪ পিএম | বুধবার, ০৬ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya