স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৬ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 7:43 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৫০কেজি গাঁজাসহ ৩মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোরে উপজেলার পাঁচগাও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয় দুইটি মোটরসাইকেল।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খাটিংগা গ্রামের আবু তাহেরের ছেলে আবু ছালেক(২৪), একই এলাকার আব্দুর রউফের ছেলে শফিকুল(২৪), উপজেলার বুটাং বাড়ির আব্দুল হকের ছেলে মো. সোহেল মিয়া(২৩)।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আসামীগণ দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Posted ৭:৪৩ পিএম | বুধবার, ২৬ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya