স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 8:35 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের (ধর্ষণচেষ্টা) মামলায় মহব্বত আলী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) রাতে তাকে উপজেলার বুধন্তী থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মহব্বত আলী ওই এলাকার মৃত মারুফ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জানান, ভিকটিমের পিতার দায়ের করা মামলায় আসামীকে গ্রেফতার করা হয়েছে।
থানা ও মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২৬জুন রোববার সকালে উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী বিদ্যালয়ে যায়৷ দুপুরের দিকে ফেরার পথে মুহাব্বত আলী নামে এক ব্যক্তি তাকে শিশুটিকে ঝাপটে ধরে যৌন নিপীড়ন করে। পরে শিশুটি চিৎকার শুরু করলে ওই মহব্বত আলী পালিয়ে যায়। এই ঘটনায় ওই শিশু শিক্ষার্থীর বাবা বাদি হয়ে মঙ্গলবার (২৮ জুন) থানায় মামলা দায়ের করেন।
Posted ৮:৩৫ পিএম | বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya