শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে হাত-পা বেঁধে শিশুকে নির্যাতন ঘটনায় তিনজন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ১৭ মে ২০২১   সর্বশেষ আপডেট : 12:38 am

বিজয়নগরে হাত-পা বেঁধে শিশুকে নির্যাতন ঘটনায় তিনজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোবাইল ফোন চুরির অপবাদে এক শিশুকে হাত-পা বেঁধে দুই দুইদিন আটকে রেখে নির্যাতন করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার শিশুটিকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ঘন্টার মধ্যে জড়িত ৩জন আসামীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামের বাবুল (৪৫), শাহীন (২১) ও মান্নান (২৫)। তাদের সবাইকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে নির্যাতনের শিকার শিশুটির নানী আরুজা বেগম বাদি হয়ে ৭জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

নির্যাতনের শিকার শিশু ইয়াকুব ওই উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে। তার বাবা মারা যাওয়ার পর শিশুটি তার নানার বাড়িতে বসবাস করছে।

সিঙ্গারবিল ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূইয়া জানান, ‘ঈদের দিন শুক্রবার মেরাশানী বাজার এলাকা থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। এই মোবাইল ফোন চুরির অভিযোগে শিশু ইয়াকুবকে পর দিন শনিবার আটক করে গ্রাম পুলিশ মজিদ মিয়া ছেলে বাবু ও একই এলাকার আলিম মিয়ার ছেলে রুবেল সহ আরও কয়েকজন যুবক। এসময় শিশুটিকে হাত-পা রশি দিয়ে বেধে নির্যাতন করা হয়। এরপর দিন রোববার তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি অত্যন্ত অমানবিক। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে’।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ‘শিশু নির্যাতনের ভিডিওটি ভাইরাল হলে আমরা তাৎক্ষণিক অভিযান শুরু করে ৪ঘন্টার মধ্যে মামলার এজহারনামীয় ৩জন আসামীকে গ্রেফতার করেছি। বাকী আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে’।

Facebook Comments Box

Posted ৯:১০ পিএম | সোমবার, ১৭ মে ২০২১

The Daily Sarod |