শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৬ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 7:09 pm

বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে মো. আবদুল হাই-(২৫) নামের পিকআপের চালক নিহত হয়েছেন। এই দূর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক আবদুল হাই হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার দুবাই গ্রামের আফতাব আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার ভোর ৫টার দিকে মাছবাহী একটি পিকআপ (ঢাকা মেট্টো -১৭-৮৮০২) সিলেট যাওয়ার পথে বিজয়নগর উপজেলার ইসলামপুর আলহাজ্ব আমেনা বেগম দারুল কোরআন টাইটেল মাদরাসার সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা পাথরবাহী একটি ট্রাক (ঢাকা- মেট্টো-১৮-৩০৬৬) এর সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক মো. আবদুল হাই মারা যান ও পিকআপে থাকা দুই মাছ ব্যবসায়ী আহত হন।

খবর পেয়ে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল আলমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Facebook Comments Box

Posted ৭:০৯ পিএম | শুক্রবার, ০৬ অগাস্ট ২০২১

The Daily Sarod |