শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে স্কুলের বারান্দায় মিললো বৃদ্ধের মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৭ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 10:43 pm

বিজয়নগরে স্কুলের বারান্দায় মিললো বৃদ্ধের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একটি পলিটেকনিক স্কুলের বারান্দা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ষাটোর্ধ হবে বলে ধারণা করছে পুলিশ। রোববার (১৭ জুলাই) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার মেরাশানী পলিটেকনিক একাডেমি স্কুল ভবনের বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়। একটি সাদা-লাল শার্ট পড়াছিল। অন্য কোন কাপড় ছিলনা বলে পুলিশ জানিয়েছেন।

বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শরিফুল হোসেন সরকার বলেন, স্কুলের বারান্দায় একটি লাশ পড়ে থাকতে দেখে, দুপুরে মেরাশানী পলিটেকনিক একাডেমি স্কুলের প্রধান শিক্ষক ফোন জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছি।

 

Facebook Comments Box

Posted ১০:৪৩ পিএম | রবিবার, ১৭ জুলাই ২০২২

The Daily Sarod |