শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে সুদের টাকার জন্য স্ত্রীর সামনে বৃদ্ধকে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৬ মে ২০২২   সর্বশেষ আপডেট : 9:12 pm

বিজয়নগরে সুদের টাকার জন্য স্ত্রীর সামনে বৃদ্ধকে পিটিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সুদের পাওনা টাকার জন্য স্ত্রীর সামনে আব্দুর রহমান (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। আহত আব্দুর রহমান জেলার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় বিজয়নগর থানায় অভিযোগ দেওয়া হলেও মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

মামলা ও আব্দুর রহমানের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিজয়নগর উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুর রহমান একই এলাকার আজহারুল হক প্রকাশ শুক্কুর আলীর স্ত্রী হাসনা বেগমের কাছ থেকে প্রায় চার বছর আগে ২৪ হাজার টাকা ধার নেন। এরই মধ্যে লাভসহ ২৯ হাজার টাকা দেওয়া হয়। হাসনা বেগম ওই সুদের টাকার আরো ২৫ হাজার টাকা দাবি করলে ১৫ হাজার টাকা দেওয়া হবে বলে আব্দুর রহমানের পক্ষ থেকে জানানো হয়। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে হাসনা বেগমের ছেলেরা আব্দুর রহমানের উপর হামলা করে। স্ত্রী খোদেজা বেগমের সামনেই তাকে মারধর করা হয়। এ ঘটনায় আব্দুর রহমানের মেয়ে জামাই ইয়াছিন আরাফাত রাতে বিজয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. শরীফ জানান, অভিযোগটির তদন্তে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। যদি সেটা না হয় তাহলে অভিযোগ অনুযায়ি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৯:১২ পিএম | শুক্রবার, ০৬ মে ২০২২

The Daily Sarod |