শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে মা’কে তালাক দিয়ে মেয়েকে অপহরণ, ওসি-এসআইয়ের লুকোচুরি

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 3:48 pm

বিজয়নগরে মা’কে তালাক দিয়ে মেয়েকে অপহরণ, ওসি-এসআইয়ের লুকোচুরি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অপহরণের ১০দিনপর ১৪বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ এপ্রিল) ওই কিশোরী উদ্ধার হওয়ার পর রাতেই ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষা করা হয়। তবে এই ঘটনায় অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগ উঠেছে বিষয়টি ধামাচাপা দিতে পুলিশ লুকোচুরি করছে।

মামলা ও ওই কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চতুরপুর গ্রামের এক নারীর তার স্বামী মারা যাওয়ার পর এক কন্যা সন্তানসহ একই এলাকার দেওয়ান চৌধুরীর ছেলে মাসুদ রানা চৌধুরীকে বিয়ে করেন। সেই বিয়ে ২০২০ সালের মে মাসে আলাদতে রোটারি পাবলিকের মাধ্যমে রেজিষ্ট্রেশন করা হয়। এর কয়েক মাস পর ওই নারী ও মাসুদ রানা চৌধুরীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। পরে ওই নারী তার বাবার বাড়িতে মেয়েকে রেখে সৌদি আরবে চলে যান। গত ৩ এপ্রিল মেয়েটিকে তার নানার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যান মাসুদ রানা চৌধুরী। বিষয়টি জানাজানি হলেও মাসুদ চৌধুরীর পরিবারের কাছে সবায় অসহায়। পরে গত ৭ এপ্রিল ওই কিশোরীর ফুফু বাদি হয়ে বিজয়নগর থাকা থানায় মাসুদ রানা চৌধুরীকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে এই ঘটনা মামলা তদন্তকারি কর্মকর্তা আসামী মাসুদ চৌধুরী ও তার পরিবারের সাথে যোগাযোগ করে কিশোরীকে উদ্ধারের চেষ্টা চালায়৷ আসামীদের সাথে মোবাইলে যোগাযোগের মাধ্যমে সমঝোতা করার চেষ্টা চালায় বিজয়নগর থানা পুলিশ৷ অবশেষে বুধবার বিকেলে কিশোরীটিকে উপজেলা এলাকায় ফেলে যায় অপহরণকারিরা৷ সে থানায় আসে। পরে রাতে ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষা করা হয়েছে।

এই ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিজয়নগর   থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, আজকে আমার ট্রেনিং ছিল। তারপরও মেয়েটিকে উদ্ধার করতে আসামীদের সাথে মোবাইলে কথা চালিয়ে যাচ্ছিলাম। তারা বলছিল ইসলামপুরের দিকে দিয়ে যাবে। আমি বাইরে ছিলাম,এরই মাঝে ওসি স্যার বললেন ভিকটিম পাওয়া গেছে। আমি ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে এসেছি।

তবে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, ‘মেয়েটি নিজেই থানায় আসে৷ সে জানিয়েছে তার এক বান্ধবীর বাড়িতে ছিল’। তাহলে তদন্তকারি কর্মকর্তা কেন আসামীদের সাথে মেয়েটিকে ফেরত দিতে সমঝোতার কথা বললেন, এই প্রশ্নের জবাবে ওসি বলেন,’ একথা কেন বলেন, তা তিনি ভাল বলতে পারবেন’।

এই বিষয়ে মামলার বাদি ওই কিশোরীর ফুফু বলেন, ‘পুলিশ সমঝোতার মাধ্যমে মেয়েকে উদ্ধার করেছে। এখন বিষয়টি ধামাচাপা দিতে নাটক সাজাচ্ছেন। সত্য গোপন থাকে না’।

Facebook Comments Box

Posted ৩:৪৮ পিএম | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২

The Daily Sarod |