শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে ভুতর্কিতে পাওয়ার টিলার পেলেন কৃষকরা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 8:50 pm

বিজয়নগরে ভুতর্কিতে পাওয়ার টিলার পেলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭০ ভাগ ভুতর্কিতে কৃষকদেরকে দু’টি পাওয়ার টিলার দেওয়া হয়েছে। ন্যাশনাল অ্যাগ্রিকালচার প্রোগ্রাম ফেজ-২ এর আওতায় কৃষি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে এ দু’টি পাওয়ার টিলার বিতরণ করা হয়। পাওয়ার টিলারটির মাধ্য মাধ্যমে কৃষকরা সহজে জমির হাল চাষ করতে পারবে।

পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরজমিন উইং) হাবিবুর রহমান চৌধুরী।

বিজয়নগর উপজেলার কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পরিচালক সুশান্ত সাহা, অতিরিক্ত উপ-পরিচালক মুন্সী তোফায়েল হোসেন, সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা হাদিউল ইসলাম সৃজন প্রমুখ। অতিথিবৃন্দ নলগড়িয়া সিআইজি পুরুষ সমবায় সমিতির সদস্যদের কাছে পাওয়ার টিলার দু’টি বুঝিয়ে দেন।

 

Facebook Comments Box

Posted ৮:৫০ পিএম | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২

The Daily Sarod |