শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে বাস চাপায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 9:51 pm

বিজয়নগরে বাস চাপায় শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসের চাপায় সাফায়েত উল্লাহ(১০) নামে শিশু নিহত হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের বুধন্তী নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাফায়েত হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার চমুকপুর গ্রামের দক্ষিন পাড়া এলাকার জাহিদ মিয়া ছেলে।

নিহত পরিবার ও সহপাঠীদের সূত্রে জানা যায়, শুক্রবার নরসিংদী জেলার রায়পুরা উপজেলার টকিপুরা কওমি ইসলামিয়া মাদ্রাসা থেকে হবিগঞ্জ নিজ বাড়ীতে ছুটি কাটাতে যায় ৩৫ জন ছাত্র। এসময় সহপাঠীদের সাথে সাফায়েত উল্লাহ ওই মাদ্রাসায় ভর্তি হবার জন্য আসেন। পরে আজকে সাফায়েত তার সহপাঠীদের সাথে হবিগঞ্জ থেকে পুনরায় নরসিংদী মাদ্রাসায় রওনা হন। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর বুধন্তী নামক স্থানে জুম্মার নামাজ পড়ার জন্য মহাসড়কের পাশের একটি মসজিদের সামনে বাসটি থামানো হয়। নামাজ শেষে সড়ক পারাপারের সময় একটি বাসের নিচে চাপা পড়ে সাফায়েত। পরে গুরুত্বর আহত অবস্থায় সাফায়েতকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন জানান, সাফায়তকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়। সাফায়তের মাথায় আঘাতের কারণে মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাফায়েতের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ৯:৫১ পিএম | শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১

The Daily Sarod |