জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ২৪ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 6:53 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বন্যার পানিতে ভেসে আসা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুন) দুপুরে উপজেলার পাইকপাড়া এলাকায় পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো. হাছান জানান, দুপুরে পাইকপাড়া এলাকার হাওরে বন্যার পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতর লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতের শরীরে জিন্সের প্যান্ট ও গেঞ্জি পরিহিত ছিল। তার পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলায় প্রস্তুতি চলছে।
Posted ৬:৫৩ পিএম | শুক্রবার, ২৪ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya