জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ০৯ মার্চ ২০২২ সর্বশেষ আপডেট : ১২:৪৫ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক ইউনিয়ন ভূমি অফিসে নিজেকে ফেসবুক ভিত্তিক ‘মেরাসানী টিভি’র টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবীর করার অভিযোগে ফজলে এলাহী উজ্জল (৪৫) নামের এক কথিত সাংবাদিককে আটক করা হয়েছে। পরে পুলিশে দিয়েছে ভূমি অফিসের কর্মকর্তারা।
মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার ভূমি অফিসে কর্মকর্তারা তাকে আটক করে পুলিশে দেয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো. হাছান আটকের বিষয়টির সতত্যা নিশ্চিত করে বলেন, আউলিয়া বাজার ইউনিয়ন ভূমি অফিসে সাংবাদিক নামে দুই হাজার টাকা চাঁদা দাবী করলে অফিসের দায়িত্বরত কর্মকর্তা তাকে আটক করে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
বিজয়নগর সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আফসার সায়মা বলেন, ফজলে এলাহী উজ্জল নামের ব্যক্তিটি আউলিয়া বাজার ভূমি অফিসে ‘মেরাসানী টিভি’র টেলিভিশনের পরিচয় দিয়ে দুই হাজার টাকা চাঁদা দাবী করেন। বিষয়টি অফিসের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

Posted ১২:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ মার্চ ২০২২
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর