শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে পকেটে ৩৪হাজার টাকা নিয়ে ভোট কক্ষে নৌকার এজেন্ট, ৩ মাসে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 1:52 am

বিজয়নগরে পকেটে ৩৪হাজার টাকা নিয়ে ভোট কক্ষে নৌকার এজেন্ট, ৩ মাসে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোট কেন্দ্র থেকে মহসিন মিয়া (৩০) নামের এক প্রার্থীর পোলিং এজেন্টকে ভ্রাম্যমাণ আদালতে ৩মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাকে নগদ ৩৪হাজার টাকা সহ আটক করা হয়। সাজাপ্রাপ্ত মহসিন মিয়া ওই এলাকার রাসু মিয়ার ছেলে।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল হক এই সাজা প্রদান করেন।

তিনি জানান, ভোট কেন্দ্রে পোলিং এজেন্টদের তল্লাশি চালানো হয়। এসময় পোলিং এজেন্ট মহসিন মিয়ার পকেটে নগদ ৩৪ হাজার টাকা পাওয়া যায়। এই ঘটনায় মহসিনকে ৩মাসের সাজা প্রদান করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জানান, সাজাপ্রাপ্ত মহসিন মিয়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের নৌকা প্রতিকের পোলিং এজেন্ট ছিলেন। সাজা প্রদানের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

Posted ১:৫২ এএম | সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |