শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে নিখোঁজ দুই শিশুর মরদেহ মিললো বিলের পানিতে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৯ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 8:08 pm

বিজয়নগরে নিখোঁজ দুই শিশুর মরদেহ মিললো বিলের পানিতে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বিলের পানি থেকে। মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামের কোইল্লার বিল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু হলেন, ডালাগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. হোসাইন (০৭) ও একই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে মোরসালিন (০৬)।

নিহতদের পরিবারের বরাত দিয়ে বিজয়নগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, সোমবার সকালে হোসাইন ও মোরসালিন স্থানীয় অন্য শিশুদের সঙ্গে বাড়ির অদূরে বিলের পাশে খেলতে যায়। এরপর সোমবার (২৮ জুন) সন্ধ্যা থেকে তারা নিখোঁজ ছিল। পরে সন্ধ্যায় পুলিশকে বিষয়টি জানানো হয়। স্থানীয়রা মঙ্গলবার সকাল ৬টার দিকে ডালপা গ্রামের কোইল্লার বিলে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন, নিহত দুইজনের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Facebook Comments Box

Posted ৮:০৮ পিএম | মঙ্গলবার, ২৯ জুন ২০২১

The Daily Sarod |