স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৭ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 7:52 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শশই নামক এলাকায় এই দূর্ঘটনায় ঘটে। তবে তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দ্র বসু জানান, ঢাকাগামী এনা পরিবহণের সাথে বিপরীত দিকের ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা মাধবপুরগামী দিগন্ত পরিবহনের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় দুই বাসের যাত্রীই আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
Posted ৭:৫২ পিএম | বুধবার, ২৭ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya