শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে দুই ছেলে ও স্ত্রীসহ শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৮ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 9:30 pm

বিজয়নগরে দুই ছেলে ও স্ত্রীসহ শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক পপলিটেকনিক একাডেমির শিক্ষককে পরিবারসহ পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার উপজেলা সিঙ্গারবিল ইউনিয়নের মেরাসানী পলিটেকনিক একাডেমির সামনে স্বাস্থ্যবিধি মেনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন পান্টুস, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এনামুল কবির সুমন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খায়রুল কবির আহমেদ, ছাত্রনেতা আসিফ মান্না, প্রাক্তন ছাত্র আকিব জাভেদ,এনামুল চৌধুরী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আমদের প্রিয় স্কুল শিক্ষক আবু নাঈম স্যারকে হত্যার চেষ্টা ও পরিবারের উপর সন্ত্রাসী হামলা হয়েছে তার বিচার দাবি করি। স্যারকে পিঠিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা। যারা হামলা করেছে তারা এলাকার খুবই প্রভাবশালী। এদের বিচার চাই। এদের আইনের আওতায় আনা হোক। এমন বিচার করা হোক যেনো এই রকম ঘটনা আর না ঘটে।

মানববন্ধনে মেরাসানী পলিটেকনিক একাডেমির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সহ ৫শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

গত ১৪জুন ভোরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী শিক্ষক আবু নাইম ভূইয়া(৫৫), তার স্ত্রী-দুই ছেলে ও স্ত্রীকে হামলা করে স্থানীয় সন্ত্রাসীরা। এই ঘটনায় শিক্ষক আবু নাইম ভূইয়া বাদী হয়ে বিজয়নগর থানায় মামলা দায়ের করেছেন। এই হামলার ঘটনায় আহত অন্যান্যরা হলেন, শিক্ষক আবু নাইমের স্ত্রী মোছা. পারভীন আক্তার, বড় ছেলে শামসুদ্দিন জিসান ও ছোট ছেলে আবু আব্দুল্লাহ শরফুদ্দিন। এরমধ্যে শামসুদ্দিন জিসান জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন।

এই বিষয়ে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান,’শিক্ষক ও তার পরিবারের উপর হামলার ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে’।

Facebook Comments Box

Posted ৯:২৬ পিএম | শুক্রবার, ১৮ জুন ২০২১

The Daily Sarod |