স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৫ মে ২০২১
সর্বশেষ আপডেট : 6:06 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের চাপায় সিএনজি অটো রিক্সার এক যাত্রী নিহত হয়েছে। বুধবার বেলা ২টায় ঢাকা- সিলেট মহাসড়কের ইসলামপুর ব্রীজের পাশে এই দূর্ঘটনা ঘটে। নিহতের ব্যক্তির বয়স ৩৫বছর ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন যাত্রী।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের অবৈধভাবে চলাচলকারি সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে উপজেলার চান্দুরা যাচ্ছিল। পথিমধ্যে সিলেটগামী একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক যুবক নিহত হয় এবং ৩জন আহত হয়। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।
এব্যাপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কাঞ্চন কুমার সিংহ বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে।
Posted ৬:০৬ পিএম | বুধবার, ০৫ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya