শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে ট্রাক চাপায় সিএনজি যাত্রী নিহত, মহাসড়কে দুই ঘন্টা যানযট

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 11:54 am

বিজয়নগরে ট্রাক চাপায় সিএনজি যাত্রী নিহত, মহাসড়কে দুই ঘন্টা যানযট

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে ট্রাক চাপায় জালাল মিয়া (৪০) নামের এক সিএনজি চালিত অটো রিকশা যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সাতবর্গ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত জালাল মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পশ্চিম এলাকার আক্তার মিয়ার ছেলে। এই ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় দুই ঘন্টা যানযটে সৃষ্টি হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের দিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের দিকে আসছিল। সাতবর্গ এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ফল বোঝাই ট্রাক সিএনজিটিকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে সিএনজিতে থাকা যাত্রী জালাল মিয়া নিহত হন। সড়কের উপর ট্রাকটি উল্টে যাওয়ায় দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, মরদেহ পুলিশ হেফাজতে আছে। উল্টে যাওয়া ট্রাকটিতে ফল থাকায় তা সরিতে নিতে সময় লেগেছে। তাই যানযটের সৃষ্টি হয়েছিল। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৫৪ এএম | মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |