শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে ট্রলার ডুবি: মামলা দায়ের, আটক-৫

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৮ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 9:07 pm

বিজয়নগরে ট্রলার ডুবি: মামলা দায়ের, আটক-৫

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় জেলার বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলার চম্পকনগরের মৃত আব্দুল হাসিমের ছেলে সেলিম মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেন। এতে আটক ৫জনসহ ৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামী করা হয়েছে।

এরআগে, এই ঘটনায় আটক করা হয় বালু বোঝাই ট্রলারের মাঝি সহ ৫জনকে। আটককৃতরা হলেন, নৌকার মাঝি ও জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি এলাকার আলী আফজালের ছেলে জমির মিয়া (৩৩) একই এলাকার আব্দুল করিমের ছেলে মোঃ রাসেল (২২) ও কাশের মিয়ার ছেলে খোকন মিয়া (২২), মৃত আশরাফ আলীর ছেলে মোঃ সোলায়মান (৬৪) ও বিজয়নগরের কালারটেকের মিস্টু মিয়া (৬৭)।

বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলার ডুবির ঘটনায় জড়িত ৫ জন ব্যক্তিসহ ০২টি বাল্কহেড (ইঞ্জিনচালিত বালুর নৌকা) আটক করা হয়েছে। এই ঘটনায় চম্পকনগরের সেলিম মিয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। তার পরিবারের ৪জন সদস্য এই ট্রলার ডুবির ঘটনায় নিহত হয়েছেন।

তিনি বলেন,’মামলার এজাহারে ৭জন আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করলে বিজয়নগর থানার মামলা নং—৪৪, তাং—২৮/০৮/২১ ইং, ধারা—২৮০/৩০৪/৩৩৭/৩৩৮/৪২৭/৪৩৭ পেনাল কোড তৎসহ ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স ১৯৭৬ এর ৭০ রুজু করা হয়।

Facebook Comments Box

Posted ৯:০৭ পিএম | শনিবার, ২৮ অগাস্ট ২০২১

The Daily Sarod |