শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে ঝোপঝাড়ে মিলল শিশুর মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২২ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 4:44 pm

বিজয়নগরে ঝোপঝাড়ে মিলল শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঝোপঝাড় থেকে রিয়াদ (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ( ২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার চম্পকনগর ইউনিয়নের গোপালপুর এলাকায় একটি মসজিদের পাশে ঝোপঝাড় থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত রিয়াদ উপজেলার চম্পকনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. ডালিম মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, সন্ধ্যায় বাড়ির কাছাকাছি মসজিদে মাগরিব নামাজের উদ্দেশ্যে যায় শিশু রিয়াদ। দীর্ঘক্ষণ বাড়িতে না যাওয়ায় পরিবারের সদস্যরা এলাকায় তাকে খোঁজ করেন। পরে মসজিদের পাশে ঝোপঝাড়ে রিয়াদকে অচেতন অবস্থায় পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক অবস্থায় ধারণা করা যায় এটি একটি হত্যাকাণ্ড। তবে বিষয়টি তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

Facebook Comments Box

Posted ৪:৪৪ পিএম | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |