স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১০ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 9:32 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে হারিছ মিয়া (৬৫) নামপর এক বৃদ্ধের বাড়িঘর ভাংচুর করেছে প্রতিবেশীরা। গত ৮ এপ্রিল বিকেলে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামে এ ঘটনা ঘটে।
বৃদ্ধা হারিছ মিয়া অভিযোগ করে জানান, কয়েক মাস ধরে তার বাড়ির জায়গা দখলের চেষ্টা করছে প্রতিবেশী নুরুল হক (৪৫),শামসুদ্দিন ও সফর আলী। জায়গা দখল করতে না পেরে গত ৮ এপ্রিল বিকেলে ঘরবাড়ি ভাংচুর করে ঘরের মালামাল ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় তারা।
স্থানীয়রা জানান, সালিশ করে হারিছ মিয়ার বাড়ির সীমানা নির্ধারণ করা হয়। এরপরও প্রতিবেশীরা তার সঙ্গে বিরোধ করে আসছিলো।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মো. হাসান বলেন, এই ঘটনায় লিখিত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৯:২৯ পিএম | রবিবার, ১০ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya