শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে ছুরিকাঘাতে অটোরিক্সা চালককে হত্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০১ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 8:41 pm

বিজয়নগরে ছুরিকাঘাতে অটোরিক্সা চালককে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিল্লাল মিয়া (৩৫) নামের এক ব্যাটারি চালিত অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০১ এপ্রিল) ভোরে উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ উচ্চ বিদ্যালয় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত বিল্লাল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, ভোরে স্কুলের সামনে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হলে গিয়ে উদ্ধার করা হয়।

তিনিও বলেন, বিল্লাল মিয়া পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে অটোরিকশা চালিয়ে বিজয়নগর এসেছিল। তার মরদেহের কাছ থেকে ব্যাটারি চালিত অটো রিকশাটি উদ্ধার করা হয়েছে। নিহতের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।

 

 

Facebook Comments Box

Posted ৮:৪১ পিএম | শুক্রবার, ০১ এপ্রিল ২০২২

The Daily Sarod |