শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে ওয়ান শুটার গান ও গুলিসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৯ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 4:54 pm

বিজয়নগরে ওয়ান শুটার গান ও গুলিসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় র‍্যাবের অভিযানে ওয়ান শুটার গান ও গুলিসহ শাহ আলম (৩০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে৷ শুক্রবার মধ্যরাতে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত শাহ আলম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মেহেরপুর গ্রামের মোহন মিয়ার ছেলে।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বেলা পৌনে একটার দিকে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়ন পরিষদের সামনে মাদক উদ্ধারে অভিযান চালায় র‍্যাব। অভিযানকালে এক যুবককে একটি ওয়ান শুটার গান ও ৫ রাউন্ড পিস্তলের গুলিসহ গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৫৪ পিএম | শনিবার, ০৯ এপ্রিল ২০২২

The Daily Sarod |