স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৩ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 11:39 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ভারতীয় ইস্কফসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইন-শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।
গত রোববার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথ অভিযানে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ইকুরতলী গ্রামের ভূঁইয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইকুরতলী গ্রামের মো. আল আমিন মিয়া-(৩৪) ও একই এলাকার মো. জসিম উদ্দিন ভূইয়া-(৩০)। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দুপুরে মাদকদ্রব্য অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মাদকদ্রব্য অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা ও বিজিবির সমন্বয়ে গঠিত টিম অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ভারতীয় ইস্কফ উদ্ধার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Posted ১১:৩৯ পিএম | সোমবার, ২৩ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya