স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 12:27 am
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা র্যাবের অভিযানে ৪৭৫পিস ইয়াবা ট্যাবলেট সহ ওসমান গণি (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিঙ্গারবিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত ওসমান দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে ইয়াবা মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Posted ১২:২৭ এএম | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya