বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
শনিবার, ২৪ এপ্রিল ২০২১
সর্বশেষ আপডেট : 8:32 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আগুনে এক রিকশা চালকের ঘর ভস্মীভূত হয়ে গেছে। আগুনের লেলিহান শিখা ঘরের ভেতরে থাকা কোন কিছুই ছেড়ে যায়নি। এই ঘটনা দগ্ধ হয়ে মারা গেছে একটি গরুও। শনিবার দুপুরের দিকে উপজেলার ইসলামপুর গ্রামের রিক্সা চালক নজরুলের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিক্সাচালক নজরুল তার অসুস্থ মেয়ে স্বপ্নাকে নিয়ে হাসপাতালে সকালে যায়। দুপুরে তার ৫ বছরের মেয়ে চুলায় দুধ রান্না বসিয়ে ঘর থেকে চলে যায়। এসময় দুধের পাতিলে আগুন ধরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইয়াসির আরাফাত সত্যতা স্বীকার করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডের স্থান পরিদর্শন করা হয়েছে । আর আগুনে পুড়া পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ভাবে চাল, কম্বল,৩বান টিন এবং নগদ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
Posted ৮:৩২ পিএম | শনিবার, ২৪ এপ্রিল ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya