শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজিবির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক শক্তিশালী: বিএসএফের ত্রিপুরার আইজি

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০১ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:43 pm

বিজিবির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক শক্তিশালী: বিএসএফের ত্রিপুরার আইজি

ভারতীয় সীন্তরক্ষী বাহিনী (বিএসএফ)এর ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সীমান্তের শূন্য রেখায় শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিব)। এসময় বিজিবির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক শক্তিশালী বলে মন্তব্য করেছেন বিএসএফের ত্রিপুরা রাজ্যের আইজি সুশান্ত কুমার নাথ। বুধবার (০১ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে জয়েন্ট রিট্রিট সিরিমনির আয়োজন করা হয়৷

অনুষ্ঠান শুরুর আগে বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে দুইদেশের পতাকা নামানো হয়। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ফ্ল্যাগ ডাউন অনুষ্ঠানটি বন্ধ ছিল। ফ্ল্যাগডাউন শেষে ত্রিপুরা বিএসএফের আইজি সুশান্ত কুমার নাথকে ফুল, মিষ্টি ও উপহারসামগ্রী দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান বিজিবির কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্ণেল শাহরিয়ার ইকবাল। এ সময় বিএসএফের তরফ থেকেও বিজিবিকে উপহার সামগ্রী দেওয়া হয়।

বিএসএফ এর আইজি সুশান্ত কুমার নাথ বলেন, আমাদের বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীতে জয়েন্ট রিট্রিট সিরিমনির জন্য বিজিবির প্রতি আমরা কৃতজ্ঞ। ভারত ও বাংলাদেশ যেমন ভাই-ভাই, তেমনি বিজিবি-বিএসএফের বন্ধুত্ব অনেক শক্তিশালী। আশা করি আগামীতে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। বিজিবি-বিএসএফ আগামীতে সীমান্ত ব্যবস্থাপনা আরও ভালোভাবে করবে।

বিজিবির কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্ণেল আবু হাসনাত শাহরিয়ার ইকবাল বলেন, আমরা চাই উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সবসময় সুন্দর সময় বজায় থাকুক। আমাদের মধ্যকার আন্ত সমস্যাগুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। সেজন্য আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় বজায় রাখব। ভবিষ্যতো আমাদের সম্পর্কের বন্ধন আরও গাঢ়ো হোক।

বাংলাদেশের পক্ষে বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস কবির,৬০ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ নুরুল আফসার,১০ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর রেজা, ১২০ বিএসেফের কমান্ডার রতনেশ কুমার ও ত্রিপুরার গোকুলনগরের ডেপুটি কমান্ডার হার্মিত সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান ও পুলিশ সুপার আনিসুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৭:৪৩ পিএম | বুধবার, ০১ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |