বিজয়নগর উপজেলা প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 7:01 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী বাজারে শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে একটি জুতার গুদাম ও আরেকটি কাপড়ের দোকান।। এতে ক্ষতির পরিমাণ প্রায় ছয় লাখ টাকা হবে বলে জানিয়েছেন মালিকরা।
বিজয়নগর উপজেলার ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর ওয়াসি আজাদ জানান, আগুনে দুই দোকান পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লাগে বলে ধারণা করা হয়।
তিনি অভিযোগ করেন, প্রত্যেকটা বাজারে আশেপাশে পুকুর থাকা জরুরি। এখানে আগুন নেভাতে এসে পানি সংকটে পরতে হয়।
Posted ৬:৫৪ পিএম | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
dainiksarod | Pijush Kanti Acharya