শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ, ৩ জন নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 6:59 pm

বিজয়নগরে ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ, ৩ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ড্রাম ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুরের মানিক মিয়ার মেয়ে রাইছা (১১ মাস) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) ও একই উপজেলার হরিপুরের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩)।  এই ঘটনায় আরও ৪জন আহত হয়েছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারগুব তৌহিদ জানান, কুমিল্লাগামী একটি ড্রাম ট্রাকের সাথে বিপরীত দিক হতে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এই অবস্থায় সিলেটগামী একটি পিকআপ দ্রুত ও বেপরোয়া গতিতে ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় ৩জন নিহত ৪ জন আহত হয়।  স্থানীয় লোকজন জখমীদের উদ্ধার চিকিৎিসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক, পিকআপ এবং হাইচ গাড়ী তিনটি থানা হেফাজতে আছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৫৬ পিএম | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

The Daily Sarod |