স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:30 pm
ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সুপারভাইজার কিরণ মোল্লার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পৌরসভার সংরক্ষণ শাখা ও অন্যান্য শাখার কর্মীরা।
রোববার (৮ ডিসেম্বর) পৌরসভার সামনে থেকে মিছিল শুরু হয়ে মঠেরগোড়া হয়ে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মোতালেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী কমরেড নজরুল ইসলাম, পৌর পানি সরবারাহ শাখা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম শ্রাবণ ও সংরক্ষণ সুপারভাইজার দোলোয়ার হোসেন দিলু।
শিবচরণ বিশ্বাস-এর পরিচালনায় সভায়, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এমরান হোসেন,খালেদ মিয়া, তাজুল ইসলাম, মনির হোসেন, মোহাম্মদ খা, মিলন খাঁ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভারকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে পরিচ্ছন্নতা কর্মীরা। সামান্য কারণে তাদের উপর অনেক সময় মারধরের ঘটনা ঘটে। এসব ঘটনার বিচার হয় না বলেই শহরের বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীরা একের পর এক অপরাধ করে যাচ্ছে।
বক্তারা অবিলম্বে সংরক্ষণ সুপারভাইজার কিরণ মোল্লার উপর হামলাকারী শহরের কাউতলী এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ রাজিব (২৫) তানিম (৩০) ও সাইদুল গংদের দ্রুত গ্রেপ্তার ও দাবী জানান তারা।
বক্তারা তারা প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার না করা হলে সমগ্র পৌরসভায় ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম থেকে কর্মবিরতি দেবে পরিচ্ছন্নতা কর্মীরা।
উল্লেখ্য, গত ০১ ডিসেম্বর রোববার দুপুর ২ টায় পেশাগত দায়িত্ব পালন করতে কাউতলী যায় কিরণ মোল্লা। এ সময় কাউতলী স্টেডিয়ামের গেটের উত্তর পাশে পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসী রাজিব ও তার সহকারীরা কিরণেরর উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, দা ও চা চাপাতি দিয়ে মারাত্মকভাবে কিরণকে জখম করে। স্থানীয়রা কিরণ মোল্লাকে মুমূর্ষ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে সদর হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত তাকে ঢাকা মেডিকেলে রেফার করে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
Posted ১০:৩০ পিএম | রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya