শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

বিএনপির চূড়ান্ত তালিকায় একরাম-শ্যামল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৭ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 10:27 pm

বিএনপির চূড়ান্ত তালিকায় একরাম-শ্যামল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৬ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনী আসনের ২টি একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকী ৪টি আসনে এখনো কোন প্রাথীর না চূড়ান্ত না করায় ঘোষণা দেওয়া হয়নি

চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তরা হলেন: ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক সৈয়দ একে একরামুজ্জামান ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি বলেন, মির্জা ফখরুল বলেন, ‘২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আসনবিন্যাস চূড়ান্ত হওয়ার পরে সেই আসনগুলোতে আমরা প্রার্থীর চূড়ান্ত নাম ঘোষণা করব। শনিবারই সেটি ঘোষণা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমি আজ যাদের নাম ঘোষণা করলাম, তারা শুধুমাত্র বিএনপির প্রার্থী। কিছু আসনে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এজন্য আমরা সেই আসনগুলো ফাঁকা রেখেছি।’

Facebook Comments Box

Posted ১০:২৭ পিএম | শুক্রবার, ০৭ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |